এসআইআর প্রক্রিয়ায় গাফিলতি: রাজ্যে আরও ৩ মাইক্রো অবজার্ভারকে সাসপেন্ড করল কমিশন

এসআইআর (SIR) বা স্ক্রুটিনি অফ ইনস্পেকশন রিপোর্টে গাফিলতির অভিযোগে এবার তিনজন মাইক্রো অবজার্ভারকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের এক ম্যানেজার, ইউকো ব্যাঙ্কের সিনিয়র ম্যানেজার এবং সিজিএসটি-র একজন ইন্সপেক্টর। তাঁদের বিরুদ্ধে অবিলম্বে বিভাগীয় তদন্ত শুরু করে নিয়মিত রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে সাতজন এআইআরও-কে (AERO) সাসপেন্ড করেছিল কমিশন। মাইক্রো অবজার্ভারদের সতর্ক করে আগেই জানানো হয়েছিল যে, দায়িত্ব পালনে অবহেলা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এবার সরাসরি সাসপেনশনের পথে হাঁটল কমিশন। মূলত নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতেই এই শাস্তিমূলক পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

তবে মাইক্রো অবজার্ভার নিয়োগের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, এই নিয়োগের কোনও আইনি ভিত্তি নেই। নবান্ন থেকে পালটা হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, কমিশন যাঁদের ডিমোশন দেবে, রাজ্য সরকার তাঁদের পদোন্নতি নিশ্চিত করবে। এই সংঘাতের আবহে প্রশাসনিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *