জলবায়ু পরিবর্তনের বলি রবিন হুডের স্মৃতিবিজড়িত ১২০০ বছরের সেই প্রাচীন বৃক্ষ!
June 23, 2026
ইংল্যান্ডের শেরউড জঙ্গলে অবস্থিত ১২০০ বছরের প্রাচীন ঐতিহাসিক বৃক্ষ ‘দ্য মেজর ওক’ মারা গেছে। তীব্র দাবদাহ ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে গাছটির মৃত্যু হয়েছে বলে বিজ্ঞানীদের প্রাথমিক পর্যবেক্ষণে উঠে এসেছে। চলতি বছরের বসন্তকালে গাছটিতে নতুন করে পাতা না গজানোয় এর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
রবিন হুডের কিংবদন্তির সঙ্গে জড়িয়ে থাকা এই বৃক্ষটি দীর্ঘকাল ধরে নটিংহ্যামশায়ারের শেরউড জঙ্গলের অন্যতম প্রধান আকর্ষণ ছিল। ১১ মিটার চওড়া কাণ্ড ও ২৮ মিটার দীর্ঘ ডালপালার এই গাছটি নিয়ে স্থানীয় নানা জনশ্রুতি রয়েছে। মেজর হেইম্যান রুকের লেখা বইয়ের সূত্রে ‘দ্য মেজর ওক’ নামে পরিচিতি পাওয়া এই বৃক্ষটি স্থানীয় পর্যটন শিল্পে যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত, তেমনি এর মৃত্যু জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবের একটি বড় দৃষ্টান্ত হয়ে রইল।