জমানা বদল, পুলিশের কলার ধরা সেই দাপুটে তৃণমূল নেতা আজ শ্রীঘরে!

আরামবাগের দাপুটে তৃণমূল নেতা তথা গোঘাট ১ পঞ্চায়েত সমিতির বনভূমির কর্মাধ্যক্ষ মইদুল ইসলাম খান ওরফে সঞ্জয় খানকে গ্রেপ্তার করেছে আরামবাগ থানার পুলিশ। রবিবার রাতে তাঁকে গ্রেপ্তার করার পর সোমবার আরামবাগ মহকুমা আদালতে তোলা হয়। তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকারী এই নেতার বিরুদ্ধে এলাকায় মারধর, হুমকি, অশান্তি ছড়ানো এবং তোলাবাজিসহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে।

২০২৪ সালে গোঘাট থানার এক মহিলা সাব-ইন্সপেক্টরকে আঙুল উঁচিয়ে হুমকি ও শ্লীলতাহানির অভিযোগে তাঁর নাম জড়িয়েছিল, সে সময় তৎকালীন শাসকদলের প্রভাবে তিনি আইনের আওতার বাইরে ছিলেন। তবে সাম্প্রতিক নতুন করে তোলাবাজি ও মারধরের অভিযোগের ভিত্তিতে অবশেষে তাঁকে গ্রেপ্তার করা হলো। রাজ্যের বর্তমান প্রশাসনের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এই গ্রেপ্তার একে দেখা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপের ফলে এলাকায় পূর্বতন জমানার প্রভাবশালী নেতাদের আধিপত্য ও ভয়ের পরিবেশ হ্রাস পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *