জন্মাষ্টমীতে ঘরের মেঝেতে শ্রীকৃষ্ণের পায়ের ছাপ! অলৌকিক এই ঐতিহ্যের আসল রহস্য কী? – বর্তমান বাংলা

জন্মাষ্টমীতে ঘরের মেঝেতে শ্রীকৃষ্ণের পায়ের ছাপ! অলৌকিক এই ঐতিহ্যের আসল রহস্য কী? – বর্তমান বাংলা

বর্তমান ডেস্কঃ

ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে দেশজুড়ে পালিত হতে চলেছে শ্রীকৃষ্ণের পবিত্র জন্মাষ্টমী। আগামী ৪ সেপ্টেম্বর, শুক্রবার ভক্তরা পরম আনন্দে বরণ করে নেবেন গোপালকে। এই শুভ দিনটিকে কেন্দ্র করে ঘরে ঘরে বহু প্রাচীন ঐতিহ্য পালিত হয়, যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো বাড়ির মূল প্রবেশদ্বার থেকে পূজার ঘর পর্যন্ত বালক কৃষ্ণের ছোট্ট দুটো পায়ের ছাপ আঁকা।

পৌরাণিক বিশ্বাস অনুযায়ী, চালের গুঁড়ো দিয়ে বালগোপালের এই পদচিহ্ন আঁকলে স্বয়ং শ্রীকৃষ্ণ গৃহে আগমন করেন। এর ফলে পরিবারে নেমে আসে সুখ, শান্তি ও সমৃদ্ধি। মূলত গোকুলে ননী চুরি করা কৃষ্ণের শৈশবের মিষ্টি স্মৃতিকে স্মরণ করতেই এই বিশেষ রীতির প্রচলন। এছাড়া এদিন গোপালকে তুষ্ট করতে মাখন, মিছরি, ঘি ও চিঁড়েসহ নানা পদের ভোগ নিবেদন করা হয়। একই সাথে বাড়ির খুদে সদস্যদের রাধা ও কৃষ্ণের সাজে সাজিয়ে আনন্দ উৎসবের মধ্য দিয়ে দিনটি পালন করেন ভক্তরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *