ছুটি নিয়ে বড় ধাক্কা, সরকারি কর্মীদের জন্য নবান্নের চাঞ্চল্যকর ঘোষণা! – বর্তমান বাংলা

ছুটি নিয়ে বড় ধাক্কা, সরকারি কর্মীদের জন্য নবান্নের চাঞ্চল্যকর ঘোষণা! – বর্তমান বাংলা

রাজ্য সরকারি ছুটির তালিকায় বড়সড় কাটছাঁট, সংখ্যা কমিয়ে ৪০-এর মধ্যে আনার নির্দেশ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদন, নবান্ন: রাজ্য সরকারি ছুটির সংখ্যা কমিয়ে আনার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে রাজ্যে মোট ৫০টি সরকারি ছুটি থাকলেও, প্রশাসনিক কাজের গতি বাড়াতে তা কমিয়ে ৪০-এর মধ্যে সীমাবদ্ধ রাখার জন্য অর্থসচিবকে কঠোর নির্দেশ দিয়েছেন তিনি।

বুধবার রাতে নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্তের কথা জানান। তিনি স্পষ্টভাবে জানান, অর্থ দপ্তরের তৈরি করা ৪৫ দিনের ছুটির তালিকায় তিনি সন্তুষ্ট নন। তাই তালিকাটি আরও ছোট করে ৪০ দিনের মধ্যে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে নতুন তালিকায় কোন কোন উৎসব বা দিবস বাদ পড়তে চলেছে, তা এখনও স্পষ্ট নয়। বর্তমানে অর্থ দপ্তরে চূড়ান্ত তালিকা তৈরির কাজ চলছে।

প্রশাসনিক সূত্রে খবর, অতীতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠান, মনীষীদের জন্মদিন এবং বিশেষ দিবস উপলক্ষে ছুটির সংখ্যা বাড়ানো হয়েছিল। তবে এবার সেই তালিকার পুনর্বিবেচনা করা হচ্ছে।

এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করতে গিয়ে মুখ্যমন্ত্রী কর্মসংস্কৃতির ওপর বিশেষ জোর দিয়েছেন। তাঁর মতে, রাজ্যে বহু গুরুত্বপূর্ণ সরকারি কাজ বকেয়া রয়েছে। প্রশাসনিক দপ্তরগুলিতে কাজের গতি বৃদ্ধি করতে এবং নিয়মিত কর্মপরিবেশ নিশ্চিত করতেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ছুটির সংখ্যা কমিয়ে প্রশাসনিক কার্যকারিতা কতখানি বাড়ানো সম্ভব, তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হলেও সরকারের এই সিদ্ধান্তকে কর্মসংস্কৃতি ফেরানোর উদ্যোগ হিসেবেই দেখছে ওয়াকিবহাল মহল।

নতুন তালিকা চূড়ান্ত হওয়ার পরেই কোন দিনগুলি ছুটির তালিকা থেকে বাদ যাচ্ছে, তা নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করবে রাজ্য সরকার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *