ছবি তুলতে গিয়ে মর্মান্তিক মৃত্যু! কাবেরীতে তলিয়ে প্রাণ হারালেন ৫ জন
June 25, 2026
কর্ণাটকের কাবেরী নদীতে স্নান করতে নেমে ছবি তোলার সময় তলিয়ে গিয়ে চার নারীসহ মোট পাঁচজনের মৃত্যু হয়েছে। নিহতরা সবাই রাজ্যের চান্নাপাটনা তালুকের ব্যাদারাহাল্লির বাসিন্দা ছিলেন। সোমবার মান্ডিয়া জেলার মুথাথি ও মুত্তেথ্থারায়া মন্দিরে পুজো দিতে গিয়ে বিকেলের দিকে তারা নদীতে স্নান করতে নেমেছিলেন।
সাঁতার কাটার পাশাপাশি ছবি তোলার সময় নদীর প্রবল স্রোতের তোড়ে ভারসাম্য হারিয়ে তারা ভেসে যান। মান্ডিয়া জেলার পুলিশ সুপার ভি জে শোভা রানি জানিয়েছেন, ঘটনার পরপরই উদ্ধারকার্য শুরু হয় এবং দীর্ঘ তল্লাশির পর বুধবার নদী থেকে ওই পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মন্দির দর্শনে গিয়ে পুণ্যার্থীদের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।