চুপিসারে দাঁতের মারাত্মক ক্ষতি করছে আপনারই ৬টি অভ্যাস, এখনই সতর্ক হোন! – বর্তমান বাংলা

চুপিসারে দাঁতের মারাত্মক ক্ষতি করছে আপনারই ৬টি অভ্যাস, এখনই সতর্ক হোন! – বর্তমান বাংলা

বর্তমান ডেস্কঃ

মুখের ভেতরের স্বাস্থ্য কেবল ঝকঝকে সাদা দাঁতের ওপর নির্ভর করে না, এটি আমাদের সমগ্র শরীরের সুস্থতার অন্যতম গুরুত্বপূর্ণ সূচক। দৈনিক মানসিক চাপ, অনিয়মিত খাদ্যাভ্যাস, জলশূন্যতা এবং অপ পর্যাপ্ত ঘুম অজান্তেই দাঁত ও মাড়ির অপূরণীয় ক্ষতি ডেকে আনে। বিশেষজ্ঞ ডঃ জৈনিল পারেখের মতে, অতিরিক্ত মানসিক চাপের কারণে অজান্তেই রাতে দাঁত ঘষা বা ‘ব্রুকসিজম’-এর ফলে চোয়ালে ব্যথা ও এনামেল ক্ষয়প্রাপ্ত হয়। এ ছাড়া, অতিরিক্ত মিষ্টি, সোডা বা সাইট্রাস জাতীয় পানীয় সেবনে মুখের ক্ষতিকর ব্যাকটেরিয়া এনামেল ধ্বংস করে ক্যাভিটি তৈরি করে। পাশাপাশি পর্যাপ্ত জল না খেলে লালা রস উৎপাদন কমে মুখ শুকিয়ে যায়, যা থেকে মুখে দুর্গন্ধ ও মাড়ির রোগ বাসা বাঁধতে পারে হৃদরোগ বা ডায়াবেটিসের মতো গুরুতর স্বাস্থ্য ঝুঁকিও বাড়িয়ে তোলে।

দৈনন্দিন জীবনে সামান্য কিছু অভ্যাস পরিবর্তন করেই আমরা মুখের স্বাস্থ্যকে সুরক্ষিত রাখতে পারি। নিয়মিত ব্রাশ ও ফ্লস করার পাশাপাশি দৈনিক প্রচুর জল পান করা অত্যন্ত প্রয়োজন, যা মুখকে স্বাভাবিকভাবে পরিষ্কার রাখতে সাহায্য করে। একই সঙ্গে মানসিক চাপ নিয়ন্ত্রণ এবং মুখ খুলে ঘুমানো বা নাক ডাকার সমস্যা দূর করা জরুরি, যেন লালা নিঃসরণ ব্যাহত না হয়। কোনো কারণে মুখ অতিরিক্ত শুকিয়ে যাওয়া, মাড়ি থেকে রক্ত পড়া কিংবা দাঁতে শিরশিরানি অনুভূত হলে কালক্ষেপ না করে অবিলম্বে ডেন্টিস্টের পরামর্শ নেওয়া উচিত। একটু বাড়তি সচেতনতা ও সঠিক যত্নই পারে আপনাকে সারাজীবন একটি প্রাণবন্ত ও সুস্থ হাসি উপহার দিতে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *