চলন্ত ট্রেনে চরম বিভ্রাট! ওপরের বার্থ থেকে যাত্রীর গায়ে পড়ল শিশুর মল! – বর্তমান বাংলা

চলন্ত ট্রেনে চরম বিভ্রাট! ওপরের বার্থ থেকে যাত্রীর গায়ে পড়ল শিশুর মল! – বর্তমান বাংলা

বর্তমান ডেস্কঃ

চলন্ত ট্রেনের কামরায় এক অত্যন্ত অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে নেটপাড়ায় শোরগোল পড়ে গেছে। আপার বার্থে থাকা একটি শিশুর মল সরাসরি নিচে ঘুমিয়ে থাকা এক সহযাত্রীর গায় এসে পড়ার একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। এমন অপ্রত্যাশিত দৃশ্য দেখে হতবাক নেটিজেনরা; ছড়িয়ে পড়েছে তীব্র ক্ষোভ ও বিস্ময়।

এক্স (সাবেক টুইটার)-এর জনপ্রিয় অ্যাকাউন্ট ‘@gharkekalesh’ থেকে ভিডিওটি প্রকাশ করা হয়। সেখানে দাবি করা হয়, উপরের বার্থে থাকা শিশুটি হঠাৎ মলত্যাগ করায় তা সোজাসুজি নিচের বার্থে ঘুমে অচেতন যাত্রীর ওপর গিয়ে পড়ে। এ নিয়ে মুহূর্তের মধ্যে ট্রেনের ভেতরে চরম বিশৃঙ্খলা ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ভিডিওটি ঠিক কোন ট্রেনের বা কোন সময়ের, সে সম্পর্কে এখনও কোনো নিশ্চিত তথ্য মেলেনি। তবে ভিডিওটি প্রকাশ্যে আসতেই রেলযাত্রায় পরিচ্ছন্নতা বজায় রাখা এবং শিশুদের দায়িত্বশীলভাবে সামলানো নিয়ে নেটিজেনদের মধ্যে জোরালো বিতর্ক শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *