ঘূর্ণিঝড় ‘কানি’র প্রভাবে দক্ষিণবঙ্গে শীতের আমেজ কমার আশঙ্কা, নজর রাখছে আবহাওয়া দফতর

বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ থেকে নতুন করে ঘূর্ণিঝড় ‘কানি’ তৈরি হওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ৪৭ ঘণ্টার মধ্যে এটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। এই ঘূর্ণিঝড়টি শ্রীলঙ্কা উপকূলের কাছে তৈরি হতে চলেছে।

আবহাওয়া দপ্তরের প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, ‘কানি’ প্রথমে পূর্ব উপকূল ধরে এগিয়ে দক্ষিণ ভারতের উপর দিয়ে আরব সাগরে প্রবেশ করতে পারে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিনে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এর ফলে শীতের দাপট কিছুটা কমলেও রাজ্যে শীতের মৃদু আমেজ আপাতত বজায় থাকবে।

একই সঙ্গে দক্ষিণ ওড়িশা এবং দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় একটি ঘূর্ণাবর্তের প্রভাবও লক্ষ্য করা যাচ্ছে। সব মিলিয়ে দক্ষিণবঙ্গে শীতের আমেজে সাময়িক ভাটা পড়ার সম্ভাবনা রয়েছে।

তবে উত্তরবঙ্গের আবহাওয়ায় আগামী সাত দিনে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই, সেখানে শীতল আবহাওয়া বজায় থাকবে। রাজ্যের বিভিন্ন জেলায়, বিশেষ করে পার্বত্য এলাকায় হালকা কুয়াশার পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দফতর সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘কানি’র গতিপথের দিকে বিশেষ নজর রাখছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *