গুগলের নতুন আপডেটে ইউটিউব শর্টস শেষ!
ইউটিউবে যুক্ত হচ্ছে ‘শর্টস’ হাইড করার ফিচার, ডিজিটাল আসক্তিতে রাশ টানতে গুগলের উদ্যোগ
স্মার্টফোনের স্ক্রিনে ঘণ্টার পর ঘণ্টা ‘শর্টস’ বা ছোট ভিডিও স্ক্রল করার অভ্যাস এখন অনেকেরই ডিজিটাল আসক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ব্যবহারকারীদের এই সময়ের অপচয় রোধ করতে ও ডিজিটাল সুস্থতা নিশ্চিত করতে নতুন পদক্ষেপ নিয়েছে গুগল। এখন থেকে ইউটিউব অ্যাপে ব্যবহারকারীরা চাইলেই ‘শর্টস’ সেকশনটি সাময়িকভাবে আড়াল বা হাইড করে রাখতে পারবেন। গুগল তাদের ইউটিউব অ্যাপে ‘টাইম ম্যানেজমেন্ট’ বা সময় ব্যবস্থাপনা সংক্রান্ত একটি বিশেষ ফিচার যুক্ত করেছে।
এই নতুন ফিচারের আওতায় ব্যবহারকারীরা সেটিংস থেকে শর্টস ভিডিও দেখার অপশনটি বন্ধ রাখতে পারবেন। এছাড়া নির্দিষ্ট সময় পরপর বিরতি নেওয়ার জন্য রিমাইন্ডার সেট করার সুবিধাও রাখা হয়েছে। এই সুবিধাটি পেতে ব্যবহারকারীদের ইউটিউব অ্যাপটি সর্বশেষ সংস্করণে আপডেট করতে হবে। অ্যাপের প্রোফাইল সেকশনে ‘ডিজিটাল ওয়েলবিয়িং’ অপশনে গেলেই শর্টস সেকশন ডিসপ্লে অফ করার বাটনটি পাওয়া যাবে। এই পরিবর্তনের ফলে ব্যবহারকারীরা দীর্ঘ ভিডিও বা গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ দিতে আরও বেশি সক্ষম হবেন বলে আশা করা হচ্ছে।