গড়িয়াহাটের ফুটপাত থেকে চুরি যাওয়া ৬ মাসের শিশুকে উদ্ধার, গ্রেফতার ৩! – বর্তমান বাংলা

গড়িয়াহাটের ফুটপাত থেকে চুরি যাওয়া ৬ মাসের শিশুকে উদ্ধার, গ্রেফতার ৩! – বর্তমান বাংলা

বর্তমান ডেস্কঃ

কাজ দেওয়ার নাম করে ফুটপাতবাসী এক দম্পতির ছয় মাসের শিশুকে অপহরণের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে গড়িয়াহাট এলাকায়। তবে পুলিশের তৎপরতায় দ্রুত উদ্ধার করা হয়েছে শিশুটিকে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মূলচক্রী মহিলা ও এক ট্যাক্সি চালক-সহ মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

গড়িয়াহাট ফ্লাইওভারের নীচে শিশু সন্তানকে নিয়ে থাকতেন আজমিরা মোল্লা ও আলমগীর মোল্লা। অভিযোগ, দিনকয়েক আগে আজমিরার সঙ্গে বন্দনা রায় নামে এক মহিলার আলাপ হয়, যিনি শিশুটির সঙ্গে সময় কাটাতেন। গত রবিবার কাজের প্রলোভন দেখিয়ে আজমিরা ও তাঁর সন্তানকে ট্যাক্সিতে তোলেন বন্দনা। পার্ক সার্কাস এলাকায় আজমিরাকে জোর করে ট্যাক্সি থেকে নামিয়ে দিয়ে শিশুটিকে নিয়ে চম্পট দেয় চক্রটি।

ঘটনার পর দম্পতি থানায় অভিযোগ দায়ের করলে তদন্তে নামে পুলিশ। এলাকার ৫০টিরও বেশি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে প্রথমে ট্যাক্সিটিকে চিহ্নিত করা হয় এবং চালককে গ্রেফতার করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদের পর বন্দনা রায় এবং অপহরণের মূলচক্রী দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা মধুকে গ্রেফতার করে পুলিশ। মধুর বাড়ি থেকেই নিরাপদে উদ্ধার করা হয় শিশুটিকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *