গঙ্গার বুকে ৫০০ নৌকায় যোগব্যায়াম, কলকাতার এমন দৃশ্য আগে দেখেননি!

আগামী ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে কলকাতায় এক অনন্য উদযাপনের আয়োজন করা হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে ২০ জুন গঙ্গার বুকে ৫০০টি নৌকায় একযোগে বিশাল যোগাভ্যাসের মাধ্যমে একটি মেগা কার্নিভালের আয়োজন করা হয়েছে। মিলেনিয়াম পার্ক, বাবুঘাট, বেলুড় মঠ এবং দক্ষিণেশ্বরে বিশেষ ড্রোন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আন্তর্জাতিক স্তরে ভারতীয় ঐতিহ্যের প্রসার এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই নতুন উদ্যোগের জন্য শহরকে নতুন রূপে সাজিয়ে তোলা হয়েছে।

পরদিন ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতার রেড রোডে এক বিশাল মহাসমাবেশের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ দেশ-বিদেশের বিশিষ্ট অতিথিরা। গঙ্গাবক্ষে ৫০০ নৌকায় যোগাভ্যাসের এই অভিনব উদ্যোগ এবং রেড রোডের মহাসমাবেশ বিশেষ পর্যটন আকর্ষণ তৈরি করবে বলে আশা করা হচ্ছে। এই জোড়া মেগা ইভেন্টের ফলে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে কলকাতার সাংস্কৃতিক গুরুত্ব বৃদ্ধির পাশাপাশি শারীরিক ও মানসিক সুস্থতায় যোগব্যায়ামের প্রয়োজনীয়তার বার্তা ছড়িয়ে দেওয়ার প্রয়াস নেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *