খাঁ খাঁ ক্লাসরুম! পড়ুয়াদের খোঁজে বাড়ি বাড়ি শিক্ষকরা, কেন জানেন? – বর্তমান বাংলা

খাঁ খাঁ ক্লাসরুম! পড়ুয়াদের খোঁজে বাড়ি বাড়ি শিক্ষকরা, কেন জানেন? – বর্তমান বাংলা

বর্তমান ডেস্কঃ খাঁ খাঁ ক্লাসরুম! বাঁকুড়ায় এবার পড়ুয়াদের খোঁজে বাড়ি বাড়ি শিক্ষকরা, কেন?

স্কুলে ঘণ্টার পর ঘণ্টা বেজে চললেও ক্লাসরুমে মিলছিল না পড়ুয়াদের সাড়া। বাঁকুড়া মিউনিসিপাল হাইস্কুলে আশঙ্কাজনকভাবে অনুপস্থিতির হার বাড়তে দেখে অবশেষে নড়েচড়ে বসেন কর্তৃপক্ষ। নাম ডাকার খাতা হাতে নিয়ে সোজাসুজি শিক্ষার্থীদের বাড়ি পৌঁছতে শুরু করেছেন শিক্ষকরা। প্রধান শিক্ষক সাধন ঘোষ এবং সহ-শিক্ষকরা রেজিস্টার দেখে চিহ্নিত ছাত্র-ছাত্রীদের বাড়ি গিয়ে অনুপস্থিতির আসল কারণ খতিয়ে দেখছেন। অনুসন্ধানে দেখা গিয়েছে, পারিবারিক আর্থিক অনটন, সংসারের দায়িত্ব পালন এবং অভিভাবকদের অসচেতনতাই শ্রেণিকক্ষে পড়ুয়াদের অনুপস্থিতির প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে।

প্রায় ১,০০০ পড়ুয়ার এই ঐতিহ্যবাহী বিদ্যাপীঠকে পুনরায় প্রাণবন্ত করতেই শিক্ষকদের এই বিশেষ উদ্যোগ। স্থানীয় অভিভাবক থেকে শুরু করে জেলা স্কুল পরিদর্শক পীযূষকান্তি বেরা—সকলেই শিক্ষকদের এই দায়িত্বশীল ভূমিকা ও সামাজিক পদক্ষেপের ভুয়সী প্রশংসা করেছেন। এর আগেও জেলার বেশ কিছু স্কুলে শিক্ষকরা এভাবেই বাড়ি বাড়ি ঘুরে ড্রপ-আউট বা স্কুলছুট শিক্ষার্থীদের মূলস্রোতে ফিরিয়ে এনেছেন। তবে এই উদ্যোগের মাধ্যমে ক্লাসরুমের হারিয়ে যাওয়া কোলাহল কতটা ফিরে আসে এবং সামাজিক ও আর্থিক টানাপোড়েনে থাকা পড়ুয়ারা কতটা নিয়মিত হতে পারে, এখন সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *