ক্যামাক স্ট্রিটে বিরাট চমক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে তালা ঝোলাতে কড়া নির্দেশ দমকলের! – বর্তমান বাংলা

ক্যামাক স্ট্রিটে বিরাট চমক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে তালা ঝোলাতে কড়া নির্দেশ দমকলের! – বর্তমান বাংলা

বর্তমান ডেস্কঃ

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসের ৬ ও ৭ তলা অবিলম্বে খালি করার নির্দেশ দিয়েছে দমকল দফতর। সম্প্রতি ভবনটিতে অগ্নিসুরক্ষা সংক্রান্ত অডিট চালানোর পর একাধিক গুরুতর গাফিলতি ও বিধি লঙ্ঘনের বিষয় সামনে এসেছে। দমকলের নথি অনুসারে, ২০২৩ সালের ১০ অগাস্ট ভবনটির ফায়ার সেফটি সার্টিফিকেটের মেয়াদের সমাপ্তি ঘটে এবং তারপর থেকে সেটি আর নবীকরণ করা হয়নি। এছাড়া পরিদর্শনে ফায়ার অ্যালার্ম বিকল থাকা, অগ্নিনির্বাপণের পর্যাপ্ত জলের অভাব এবং জরুরি নিষ্ক্রমণ পথে বাধার মতো জটিল সমস্যা চিহ্নিত হয়েছে।

নিরাপত্তাজনিত কারণে জীবন ও সম্পত্তির ঝুঁকির কথা বিবেচনা করে দমকল বিভাগ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, সমস্ত নিয়ম মেনে বৈধ সার্টিফিকেট না পাওয়া পর্যন্ত ওই অংশগুলি কোনোভাবেই ব্যবহার করা যাবে না। উল্লেখ্য, কিছুদিন আগেই এই ভবনে হোর্ডিং খোলাকে কেন্দ্র করে পুরসভা ও পুলিশের সঙ্গে তৃণমূল কর্মীদের বচসার ঘটনা ঘটেছিল। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই দমকলের এই কঠোর নোটিশ নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *