কুণালের প্রমোশন নিয়ে দিলীপ ঘোষের বিস্ফোরক মন্তব্য! – বর্তমান বাংলা

কুণালের প্রমোশন নিয়ে দিলীপ ঘোষের বিস্ফোরক মন্তব্য! – বর্তমান বাংলা

বর্তমান ডেস্কঃ

রবিবার হালিশহরে মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে তীব্র জনরোষের মুখে পড়েন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর গাড়িতে ইট ও কাদা ছোঁড়ার পাশাপাশি ‘ডাকাতরানি’ স্লোগান দেওয়া হয়। এই প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ দাবি করেছেন, সাধারণ মানুষ কুণাল ঘোষের অতীতের মন্তব্য থেকেই অনুপ্রেরণা পেয়েছে। অতীতে কুণাল ঘোষ একই শব্দ ব্যবহার করে দলে প্রমোশন পেলেও আজ সাধারণ মানুষ সেই স্লোগান তোলায় তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। হালিশহরের এই ঘটনাকে সাধারণ মানুষের দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেছেন তিনি।

নিজের অতীতের ওপর হওয়া হামলার অভিজ্ঞতার কথা মনে করিয়ে দিয়ে দিলীপ ঘোষ বলেন, অতীতে তাঁর গাড়িতেও বহুবার হামলা হয়েছে এবং তাঁর গায়েও ইটের আঘাতের দাগ রয়েছে। মানুষের রাগ প্রকাশের অধিকার রয়েছে বলে দাবি করে তিনি স্পষ্ট জানান, কর্মীদের ওপর অত্যাচারের পর কেউ যেন তাঁদের সৌজন্যের পাঠ না পড়ান। অন্যদিকে, এই ঘটনার নিন্দা করে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল জানান, সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভ থাকলেও গাড়িতে কাদা ছোঁড়া বা স্লোগান দেওয়ার মতো বিষয়গুলো কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *