কাঁচরাপাড়ার স্কুলে টাকার পাহাড়! উদ্ধার পৌনে ২ কোটি টাকা

উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ার একটি বেসরকারি স্কুলে দ্বিতীয় দফার তল্লাশিতে আরও ৮ লক্ষ টাকা উদ্ধার করেছে বীজপুর থানার পুলিশ। সোমবার গভীর রাতে আগের মামলায় ধৃত দুই অভিযুক্তকে সাথে নিয়ে ওই শিক্ষা প্রতিষ্ঠানে অভিযান চালান তদন্তকারী আধিকারিকরা। প্রথম দফার তল্লাশির পর অভিযুক্তদের বয়ানে পাওয়া তথ্যের ভিত্তিতে এই নতুন অভিযান চালানো হয় এবং তাদের দেখানো নির্দিষ্ট গোপন স্থান থেকে এই টাকা উদ্ধার হয়।

এই নতুন উদ্ধার হওয়া অর্থসহ ওই স্কুল থেকে বর্তমানে মোট ১ কোটি ৮৫ লক্ষ টাকা উদ্ধার হলো। একটি শিক্ষা প্রতিষ্ঠানে কেন এবং কী উদ্দেশ্যে এই বিপুল পরিমাণ টাকা জমা রাখা হয়েছিল, তা খতিয়ে দেখতে ধৃতদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এই ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *