কল্যাণী হাইওয়েতে ৪২০ কোটির মেগা চমক, আসছে অত্যাধুনিক টাউনশিপ ‘সম্পূর্ণা ইমাজিন’! – বর্তমান বাংলা

কল্যাণী হাইওয়েতে ৪২০ কোটির মেগা চমক, আসছে অত্যাধুনিক টাউনশিপ ‘সম্পূর্ণা ইমাজিন’! – বর্তমান বাংলা

কল্যাণী হাইওয়ের কাছে ৪২০ কোটি টাকার আধুনিক টাউনশিপ গড়ছে ‘সম্পূর্ণা ইমাজিন’

নিজস্ব প্রতিবেদক: কল্যাণী হাইওয়ের নিকটবর্তী এলাকায় একটি আধুনিক ও স্বয়ংসম্পূর্ণ টাউনশিপ গড়ে তোলার ঘোষণা করল রিয়েল এস্টেট সংস্থা ‘সম্পূর্ণা ইমাজিন’। সংস্থার বিশিষ্ট আধিকারিকদের উপস্থিতিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই মেগা প্রকল্পের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।

সংস্থা সূত্রে জানানো হয়েছে, প্রায় ২০০ বিঘা জমির ওপর বাস্তবায়িত হতে চলা এই স্বপ্নের প্রকল্পে আনুমানিক ৪২০ কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে। প্রকল্পের লক্ষ্য সম্পর্কে বিস্তারিত জানিয়ে ‘সম্পূর্ণা ইমাজিন’-এর রিয়েল এস্টেট এবং ল্যান্ড ডেভেলপমেন্ট প্রধান বিভাস আচার্য্য বলেন, “একজন সাধারণ মানুষের সারাজীবনের সঞ্চয়ে বাড়ি কেনার স্বপ্নকে মর্যাদা দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য। আমরা কেবল জমি বা ফ্ল্যাট বিক্রি করছি না, বরং পরিকল্পিত উন্নয়ন, স্বচ্ছতা, নিরাপত্তা এবং উচ্চ গুণগত মান নিশ্চিত করাই এই প্রকল্পের প্রধান লক্ষ্য।”

এই প্রকল্পের অবস্থানগত গুরুত্বের ওপর বিশেষ জোর দিচ্ছে সংস্থাটি। কল্যাণী হাইওয়ের পাশে অবস্থিত হওয়ায় এই এলাকাটি অত্যন্ত সম্ভাবনাময়। প্রকল্পের সন্নিকটেই এইমস (AIIMS)-এর মতো সুপার স্পেশালিটি হাসপাতাল রয়েছে। এছাড়া, ভবিষ্যতে রাজ্য সরকারের প্রস্তাবিত বিমানবন্দর প্রকল্পের পরিকল্পনাও এই অঞ্চলকে বিনিয়োগ ও বসবাসের জন্য আরও আকর্ষণীয় করে তুলেছে।

সংস্থার দাবি, আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন এই টাউনশিপ এলাকাটির সামগ্রিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে এবং গ্রাহকদের স্বপ্নের আবাসন গড়ে দিতে সংস্থাটি বদ্ধপরিকর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *