কলকাতায় ধরা পড়ল দুর্ধর্ষ মাও নেত্রী
May 13, 2026
১৫ লক্ষ টাকা মাথার দাম ও পাঁচ ছদ্মনামে সক্রিয় মাওবাদী নেত্রী শ্রদ্ধা ওরফে বেলাকে গ্রেপ্তার করল এসটিএফ। সারান্ডার জঙ্গলে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য নদীয়ার চাকদহে আত্মগোপন করেছিলেন তিনি। সুস্থ হয়ে ছদ্মবেশে অসমে পালিয়ে যাওয়ার পরিকল্পনা থাকলেও পুলিশি অভিযানে শেষরক্ষা হলো না। ঝাড়খণ্ড ও কলকাতা পুলিশের যৌথ তৎপরতায় দীর্ঘ দুই দশকের মাওবাদী কার্যকলাপের ইতি ঘটল।