কলকাতায় ‘ডিজিটাল অ্যারেস্ট’ কমলেও বিনিয়োগে বিপুল প্রতারণা! সতর্কতায় পুলিশের নতুন মাস্টারপ্ল্যান – বর্তমান নিউজ
February 11, 2026
কলকাতায় ২০২৫ সালে সাইবার প্রতারণার মাধ্যমে খোয়া গিয়েছে ২০৮ কোটি টাকা, যার মধ্যে ৩৭ কোটি উদ্ধার করেছে পুলিশ। যদিও লাগাতার প্রচারে ‘ডিজিটাল অ্যারেস্ট’ কিছুটা কমেছে, তবে বিনিয়োগের ফাঁদ পেতে টাকা হাতানোর প্রবণতা প্রশাসনের উদ্বেগ বাড়াচ্ছে। ২০২৪ সালের তুলনায় অপরাধের হার সামান্য কমলেও পরিস্থিতি মোকাবিলায় তৎপর লালবাজার।
জনসাধারণের সুবিধার্থে ১৮০০৩৪৫০০৬৬ নম্বরের একটি ২৪ ঘণ্টার বিশেষ হেল্পলাইন চালু করেছে কলকাতা পুলিশ। যেকোনো সাইবার জালিয়াতি বা সোশ্যাল মিডিয়া হ্যাক হলে দ্রুত এখানে অভিযোগ জানানো যাবে। পাশাপাশি, সাধারণ মানুষকে সচেতন করতে প্রতি মাসে ‘সাইবার পাস’ নামক নিউজলেটার বিলি এবং সন্দেহভাজন অনলাইন লিঙ্ক বা গ্রুপ ব্লক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।