ওষুধের বদলে ফরমালিন! নার্সের ভুলে প্রাণ হারাল ক্যান্সার আক্রান্ত শিশু।

ভোপালের এইমস হাসপাতালে চিকিৎসায় চরম গাফিলতির জেরে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রক্তে ক্যান্সারে আক্রান্ত সার্থক যাদব নামের ওই শিশুটিকে ভুলবশত শিরায় বিষাক্ত ফরমালিন ইনজেকশন দেওয়া হলে তার মৃত্যু হয়। গত ডিসেম্বর মাসে ঘটা এই মর্মান্তিক ঘটনার পর অভ্যন্তরীণ তদন্ত শেষে অভিযুক্ত দুই নার্সিং অফিসারের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছে বাগসেওয়ানিয়া পুলিশ।

তদন্তে জানা গেছে, গত ১৭ ডিসেম্বর সকালে কর্তব্যরত নার্স কোনো যাচাই ছাড়াই অরক্ষিত অবস্থায় থাকা ফরমালিন ভর্তি সিরিঞ্জ শিশুটির আইভি লাইনে পুশ করেন। এর পরপরই শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং হাসপাতালে তার মৃত্যু হয়। এই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে নার্সিং অফিসার মধুবালা শর্মার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৬(১) ধারায় এবং বিপজ্জনক রাসায়নিক অরক্ষিত রাখার দায়ে অপর নার্স অনুকা গুজরাটির বিরুদ্ধে ২৮৬ ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত দুই নার্সকে ইতিমধ্যে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *