ওমান সাগরে ভারতীয় নাবিকদের মৃত্যু, মোদীর কড়া হুঙ্কারে কাঁপছে ট্রাম্পের আমেরিকা!
ফ্রান্সের এভিয়ঁ-লে-বাঁ শহরে জি-৭ শীর্ষ সম্মেলনের সমান্তরালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক হাই-প্রোফাইল দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন। ওমান উপসাগরে মার্কিন হামলায় তিন ভারতীয় নাবিকের মৃত্যুর জেরে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে চলমান উত্তেজনার মধ্যেই ২০২৫ সালের ফেব্রুয়ারির পর এই প্রথম দুই রাষ্ট্রনেতা মুখোমুখি হলেন। ওমান সাগরে ভারতীয় নাগরিকদের মৃত্যুর ঘটনায় সাংবাদিকরা প্রশ্ন তুললে মার্কিন প্রেসিডেন্ট বিষয়টি এড়িয়ে যান এবং একে একটি ‘কঠিন পেশার স্বাভাবিক ঘটনা’ হিসেবে অভিহিত করেন।
ওমান উপসাগরে মার্কিন সেন্টকমের চালানো হামলায় আদিত্য শর্মা, শিবানন্দ চৌরাসিয়া এবং পি সুরেশ নামের তিন ভারতীয় নাবিক নিহত হয়েছেন। মার্কিন প্রশাসনের দাবি, নিহতদের জাহাজগুলো ইরানের ওপর জারি করা নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছিল। বৈঠকের আগে ট্রাম্প নিহত নাবিকদের পরিবারের প্রতি সুনির্দিষ্ট দুঃখপ্রকাশ বা হামলার দায় গ্রহণ করা থেকে বিরত থাকেন। তবে বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবাধ নৌ-চলাচল নিশ্চিত করার দাবি জানিয়ে হরমুজ প্রণালীতে কর্মরত ভারতীয় নাবিকদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। এছাড়া হরমুজ প্রণালীতে সৃষ্ট এই সংঘাতের ফলে বিশ্ব অর্থনীতিতে যে নেতিবাচক প্রভাব পড়েছে, তাও গুরুত্ব সহকারে তুলে ধরেছেন তিনি।