এনডিএ-তে যোগ দিলেন কাকলি ঘোষ দস্তিদার!

তৃণমূল কংগ্রেস ছেড়ে ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অফ ইন্ডিয়াতে (NCPI) যোগ দেওয়া বারাসাতের বিদায়ী সাংসদ কাকলি ঘোষ দস্তিদার নিজের পরবর্তী রাজনৈতিক পরিকল্পনার কথা ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, এনসিপিআই-এর সঙ্গে তার দলের একীভূত হওয়ার আইনি প্রক্রিয়া ও আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই মার্জার সম্পন্ন হওয়ার পর তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে এনডিএ জোটের অংশ হিসেবে কাজ করবেন।

নতুন দল তাকে মর্যাদার সাথে গ্রহণ করেছে জানিয়ে কাকলি ঘোষ দস্তিদার অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেসের শাসনামলে রাজ্যে একাধিক জনকল্যাণমুখী কেন্দ্রীয় প্রকল্প আটকে রাখা হয়েছিল। এখন এনডিএ শরিক হিসেবে রাজ্যের মানুষের কাছে কেন্দ্রীয় প্রকল্পগুলোর সুফল পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য। এছাড়া শিশু সুরক্ষা ও বিভিন্ন সামাজিক অবহেলার বিষয়গুলো সমাধানেও তারা গুরুত্ব দেবেন বলে জানান তিনি। এই রাজনৈতিক লক্ষ্য অর্জনে তিনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে সমন্বয় রেখে পরবর্তী রণকৌশল সাজাচ্ছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *