এনকাউন্টারে খতম নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্ত! – বর্তমান বাংলা

এনকাউন্টারে খতম নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্ত! – বর্তমান বাংলা

রায়গঞ্জে নাবালিকা ধর্ষণ ও খুনে অভিযুক্তের মৃত্যু এনকাউন্টারে

নিজস্ব প্রতিবেদন, রায়গঞ্জ: উত্তর দিনাজপুরের রায়গঞ্জে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত দিলীপ রায় পুলিশের গুলিতে নিহত হয়েছে। পুলিশের দাবি, হেফাজত থেকে পালানোর সময় অভিযুক্ত পাল্টা আক্রমণ করলে এনকাউন্টারে তার মৃত্যু হয়।

গত ৩ নভেম্বর থেকে ১২ বছর বয়সী এক নাবালিকা নিখোঁজ ছিল। পরিবারের অভিযোগ, বিকেলে সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর সে আর ফেরেনি। ঘটনার দুদিন পর স্থানীয় একটি জঙ্গল থেকে তার বিবস্ত্র ও পচাগলা দেহ উদ্ধার হয়। এই ঘটনায় ধর্ষণ ও খুনের অভিযোগ ওঠে।

ঘটনার তদন্তে নেমে চার দিন তল্লাশির পর রবিবার রাতে মূল অভিযুক্ত দিলীপ রায়কে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার ভোররাতে হেফাজত থেকে পালানোর চেষ্টা করে ওই অভিযুক্ত। সেই সময় সে কর্তব্যরত পুলিশের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই দিলীপ রায়ের মৃত্যু হয়।

এই এনকাউন্টারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *