ঋণের বোঝা সরিয়ে নতুন স্বপ্নের পথে, বিধানসভায় বিজেপির প্রথম বাজেট!

পশ্চিমবঙ্গে রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন বিজেপি সরকারের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত সোমবার বিধানসভায় ২০২৬-২৭ আর্থিক বছরের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে আয়োজিত এই বাজেট অধিবেশন ঘিরে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এদিন অর্থমন্ত্রী বাংলার ঐতিহ্যবাহী পাটের ফাইলে করে বাজেট নথি নিয়ে বিধানসভায় উপস্থিত হন।

রাজ্যের বর্তমান সরকারের সামনে প্রায় ৮ লক্ষ কোটি টাকার ঋণের বোঝা সামাল দেওয়া একটি বড় চ্যালেঞ্জ। এই বাজেটের মাধ্যমে সরকার আর্থিক শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়ন এবং গ্রামীণ উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। পূর্বতন সরকারের প্রকল্প এবং নতুন সরকারের প্রতিশ্রুতির মধ্যে ভারসাম্য রেখে তৈরি এই পূর্ণাঙ্গ বাজেট রাজ্যের ভবিষ্যৎ অর্থনৈতিক স্থায়িত্ব ও শিল্প মহলের আস্থা অর্জনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *