ইরানে আছড়ে পড়ল মার্কিন ক্ষেপণাস্ত্র, পানির তৃষ্ণায় ছটফট করছে গোটা শহর!
June 12, 2026
ইরানের জাস্ক ও সিরিকে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা, তীব্র জল সংকট
তেহরান: মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ইরানের দক্ষিণাঞ্চলের দুই গুরুত্বপূর্ণ শহর জাস্ক এবং সিরিকে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এই আকস্মিক ও বিধ্বংসী হামলায় শহর দুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই হামলায় সাধারণ মানুষের জীবনে বড় ধরনের বিপর্যয় নেমে এসেছে।
বিশেষ করে সিরিক শহরে মার্কিন বাহিনীর এই আক্রমণে দুটি বিশাল জলাধার সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এই জলাধারগুলো থেকে স্থানীয় ২০ হাজার পরিবার প্রতিদিন পানীয় জল পেত। জলাধার ধ্বংস হওয়ায় এখন গোটা শহর জলহীন হয়ে পড়েছে। বোমাবর্ষণের আতঙ্ক ও পানীয় জলের তীব্র সংকটের ফলে শহর দুটিতে বর্তমানে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।