ইরানের পাশে থাকার ঘোষণা তালিবানের: আমেরিকা হামলা চালালে সমর্থনের বার্তা

ইরানের ওপর আমেরিকা হামলা চালালে তেহরানকে সর্বাত্মক সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে আফগানিস্তানের শাসক গোষ্ঠী তালিবান। এক আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তালিবান মুখপাত্র জাবিহুল্লা মুজাহিদ জানান, প্রয়োজন হলে আফগানিস্তানের জনগণ ইরানের প্রতি পূর্ণ সহানুভূতি ও সহযোগিতা প্রদর্শন করবে। তবে তিনি স্পষ্ট করেছেন যে, তালিবান স্বতঃপ্রণোদিত হয়ে আমেরিকার বিরুদ্ধে কোনো সরাসরি যুদ্ধে জড়াতে চায় না।

পরমাণু ইস্যুকে কেন্দ্র করে ইরান ও আমেরিকার দীর্ঘদিনের তিক্ততা সম্প্রতি চরম আকার ধারণ করেছে। উভয় দেশই একে অপরকে সামরিক হামলার হুঁশিয়ারি দিচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে আফগান প্রশাসন সরাসরি কোনো সংঘাতের পক্ষপাতী নয়। বরং তারা আলোচনার মাধ্যমে কূটনৈতিক সমাধানের পক্ষেই মত দিয়েছে।

তালিবান মুখপাত্রের মতে, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা প্রশমিত হওয়া প্রয়োজন। যুদ্ধের বদলে তারা শান্তির পথে সমাধান চায়। তবে পরিস্থিতির অবনতি ঘটলে এবং আমেরিকা সামরিক পদক্ষেপ নিলে, আফগানিস্তান প্রতিবেশী দেশ ইরানের পক্ষেই অবস্থান নেবে বলে তিনি স্পষ্ট বার্তায় জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *