ইতালিতে ভারতীয়দের অপমান, রুখে দাঁড়িয়ে নজির গড়লেন দুই তরুণী!
ইতালিতে ভ্রমণের সময় এক রেস্তোরাঁয় ভারত ও ভারতীয় সংস্কৃতি নিয়ে কদর্য মন্তব্য করার প্রতিবাদ করে নজির গড়লেন একদল ভারতীয় তরুণী। ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়া একটি ভিডিও থেকে জানা যায়, ওই রেস্তোরাঁয় কর্মরত এক বাংলাদেশি কর্মী হঠাৎই ভারতের বিরুদ্ধে অপমানজনক কথা বলতে শুরু করেন। দেশের সম্মান রক্ষার্থে ওই তরুণীরা সঙ্গে সঙ্গে এর কড়া প্রতিবাদ জানান এবং অভিযুক্ত কর্মীর ব্যবহারের তীব্র নিন্দা করেন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশের হস্তক্ষেপে অভিযুক্ত কর্মী তার উদ্ধত আচরণ ত্যাগ করে ক্ষমা চাইতে বাধ্য হয়। পুলিশের সামনে ওই ব্যক্তি বিনয়ের সঙ্গে ভারত সম্পর্কে তার মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেন। বিদেশের মাটিতে দাঁড়িয়ে নিজের দেশের সম্মান রক্ষায় ওই তরুণীদের অকুতোভয় সাহসিকতার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনরা তাঁদের ভূয়সী প্রশংসা করেন।