ইউক্রেন যুদ্ধ থামাতে পুতিনকে মোদির জোরালো বার্তা! – বর্তমান বাংলা
September 1, 2026

বর্তমান ডেস্কঃ
বিশকেক: কিরঘিজস্তানের বিশকেকে আয়োজিত ২৬তম সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠক চলাকালীন ইউক্রেন সংকট নিরসনে তাৎপর্যপূর্ণ বার্তা দেন ভারতীয় প্রধানমন্ত্রী।
বিশেষ সূত্রে জানা গিয়েছে, ইউক্রেনে অবিলম্বে রক্তক্ষয়ী যুদ্ধ থামিয়ে শান্তির পথে হাঁটার আকুল আর্জি জানিয়েছেন তিনি। মোদি স্পষ্ট ভাষায় বলেন, “আমাদের এবার অন্তহীন যুদ্ধের পথ ছেড়ে শান্তির দিকে এগিয়ে যেতে হবে।” বিশ্ব রাজনীতিতে শান্তি ফেরাতে এই যুদ্ধের দ্রুত অবসান প্রয়োজন বলে পুতিনকে স্মরণ করিয়ে দেন তিনি।