আসন্ন নির্বাচন নিয়ে বড় আপডেট! কবে জানা যাবে ভোটের তারিখ?

নিউজ ডেস্ক : বাংলায় ২০২৬-এর বিধানসভা ভোট নিয়ে বড় তোড়জোড় শুরু করে দিল জাতীয় নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশে ভোটার তালিকা সংশোধনের (SIR) সময়সীমা বাড়ার ফলে আগামী ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে। এর ঠিক পরেই ২ মার্চ ঘোষণা হতে পারে বহুল প্রতীক্ষিত নির্বাচনের নির্ঘণ্ট। এবারের নির্বাচন এপ্রিল মাসজুড়ে ২ থেকে ৪ দফায় হওয়ার সম্ভাবনা প্রবল, যার ফলাফলও মিলবে এপ্রিলের শেষ দিকেই।

নির্বাচন ঘোষণার আগেই রাজ্যজুড়ে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। নিরাপত্তা ব্যবস্থা ও কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজনীয়তা খতিয়ে দেখতে এ মাসেই রাজ্যে আসছে কমিশনের ফুল বেঞ্চ। ১ মার্চ উচ্চপর্যায়ের দলটি আইজি ও এসপি-দের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসবে। নতুন ভোটার তালিকা ও কড়া নিরাপত্তার ঘেরাটোপে এবার সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ কতটা মসৃণ হয়, এখন সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *