আপনার নামে অন্য কেউ সিম চালাচ্ছে না তো? ঘরে বসেই চেক করুন ১ মিনিটে! – বর্তমান বাংলা

আপনার নামে অন্য কেউ সিম চালাচ্ছে না তো? ঘরে বসেই চেক করুন ১ মিনিটে! – বর্তমান বাংলা

বর্তমান ডেস্কঃ

বর্তমান সময়ে আধার কার্ড ভারতীয় নাগরিকদের অন্যতম প্রধান পরিচয়পত্র হলেও, এটিকে হাতিয়ার করে দেশে বাড়ছে সাইবার জালিয়াতি। অনেক ক্ষেত্রেই সাধারণ মানুষের অজান্তে তাঁদের ব্যক্তিগত তথ্য ব্যবহার করে প্রতারক চক্র নতুন সিম কার্ড তুলে নিচ্ছে। পরবর্তীতে এসব অবৈধ নম্বর দিয়ে ব্যাঙ্ক জালিয়াতি ও বিভিন্ন অপরাধমূলক কাজ চালানো হচ্ছে। আজকের দিনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও ইউপিআই পরিষেবা সরাসরি মোবাইলের সাথে যুক্ত থাকায়, ওটিপি সংক্রান্ত জালিয়াতিতে বড় ধরনের আর্থিক ক্ষতির ঝুঁকি থাকে। টেলিকম বিভাগের নিয়ম অনুযায়ী একজন নাগরিক সর্বোচ্চ ৯টি মোবাইল সংযোগ রাখতে পারেন, তবে আপনার অজান্তে সেই তালিকায় অন্য কেউ নাম জড়িয়েছে কি না তা জানা জরুরি।

এই জালিয়াতি রুখতে কেন্দ্রীয় টেলিকম বিভাগ চালু করেছে বিশেষ পোর্টাল ‘সঞ্চার সাথী’ (Sanchar Saathi)। এই পোর্টালে থাকা TAFCOP (Telecom Analytics for Fraud Management and Consumer Protection) ফিচারের মাধ্যমে যেকোনো নাগরিক খুব সহজেই নিজের নামে রেজিস্টার্ড থাকা সমস্ত সংযোগ যাচাই করতে পারেন এবং অচেনা নম্বর থাকলে তা সাথে সাথে রিপোর্ট করে বন্ধ করার আবেদন জানাতে পারেন।

আপনার নামে ক’টি সিম চালু আছে তা জানার সহজ ধাপ:

  1. ব্রাউজার থেকে সরকারি পোর্টাল sancharsaathi.gov.in-এ যান।
  2. নির্দিষ্ট স্থানে আপনার বর্তমান ১০ সংখ্যার মোবাইল নম্বরটি লিখুন।
  3. ক্যাপচা কোড পূরণ করে ‘Send OTP’ অপশনে ক্লিক করুন।
  4. মোবাইলে আসা ওটিপি (OTP) দিয়ে ভেরিফাই করলেই আপনার পরিচয়পত্রে চালু থাকা সব নম্বরের তালিকা দেখতে পাবেন।
  5. তালিকায় অচেনা কোনো নম্বর থাকলে, পোর্টালের মাধ্যমেই সরাসরি অভিযোগ জানিয়ে নম্বরটি বন্ধ করে দিন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *