আপনার গ্র্যাচুইটি বাড়ছে, তবে মানতে হবে বড় শর্ত!

ভারতের নতুন শ্রম আইনে গ্র্যাচুইটি গণনার নিয়মে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত নিয়ম অনুযায়ী, এখন থেকে গ্র্যাচুইটি গণনায় বেসিক বেতন ও মহার্ঘ ভাতার (ডিএ) পাশাপাশি অন্যান্য ভাতাও অন্তর্ভুক্ত করা হবে। নতুন এই কাঠামোর ফলে কর্মচারীরা আগের তুলনায় বেশি গ্র্যাচুইটি পাওয়ার সুবিধা পাবেন। তবে আয়কর বিধি এখনো পুরনো নিয়ম অনুযায়ী শুধুমাত্র বেসিক পে ও ডিএ-র ভিত্তিতে কর ছাড় দেওয়ার বিধান রাখায়, বাড়তি গ্র্যাচুইটির একটি অংশ করযোগ্য আয়ের আওতায় পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, ১৯৭২ সালের ‘পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট’-এ বেতনের সংজ্ঞা সীমিত থাকায় নিয়োগকর্তারা বিভিন্ন ভাতার মাধ্যমে বেতন কাঠামো সাজিয়ে গ্র্যাচুইটির দায় কমাতে পারতেন। নতুন আইনে ভাতার ওপর ৫০ শতাংশের নিয়ম কার্যকর হওয়ায় গ্র্যাচুইটি গণনার ভিত্তি প্রসারিত হয়েছে এবং এ খাতে অর্থ প্রদানের পরিমাণ বৃদ্ধি পাবে। তবে নতুন শ্রম আইন ও প্রচলিত আয়কর বিধির মধ্যে অসামঞ্জস্য থাকায় কর্মীরা বেশি গ্র্যাচুইটি পাওয়ার পাশাপাশি ট্যাক্স প্রদানের বাড়তি চাপের সম্মুখীন হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *