আকাশে আজ রঙের খেলা
May 13, 2026
ইন্দোনেশিয়ার আকাশে এক অপূর্ব ‘রামধনুরঙা’ মেঘপুঞ্জের ভিডিও সমাজমাধ্যমে শোরগোল ফেলে দিয়েছে। উজ্জ্বল গোলাপি, নীল ও সবুজ রঙের ছটায় ঘেরা এই মেঘকে কেউ অলৌকিক দৃশ্য, আবার কেউ AI অথবা অ্যানিমেশনের কারসাজি বলে দাবি করেছেন। ভিডিওটিতে দেখা যায়, আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত বিস্তৃত এই রঙের ঝিলিক যেন এক ভাসমান চাঁদোয়া। এই বিরল মহাজাগতিক সৌন্দর্য দেখে নেটাগরিকরা যেমন মুগ্ধ।