আইপ্যাক হঠাৎ কর্মীদের ২০ দিনের ছুটি!
April 20, 2026
পশ্চিমবঙ্গে আইপ্যাকের সমস্ত কাজ সাময়িকভাবে স্থগিত
পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাক (I-PAC) তাদের সমস্ত কাজ সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ২০ দিন, অর্থাৎ ১১ মে পর্যন্ত, সংস্থার কর্মীরা ছুটিতে থাকবেন। এই আকস্মিক সিদ্ধান্তে রাজ্যের রাজনৈতিক মহলে তাৎক্ষণিক প্রভাব পড়েছে।
সংস্থার উচ্চপদস্থ সূত্র অনুযায়ী, নির্দিষ্ট কিছু আইনি বাধ্যবাধকতার কারণে এই মুহূর্তে আইপ্যাক তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারছে না। আগামী ১১ মে ছুটি শেষ হওয়ার পর পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আলোচনা করতে বসে বিশেষজ্ঞরা। নির্বাচনী আবহে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরামর্শদাতা সংস্থার এই সাময়িক বিরতি তৃণমূলের প্রচার কৌশলে কেমন প্রভাব ফেলবে, তা নিয়ে শুরু হয়েছে বিশ্লেষণ।