অস্তিত্বহীন বার্থের টিকিট! কনফার্ম টিকিট নিয়েও ট্রেনে জায়গা পেলেন না যাত্রী

ট্রেনে কনফার্ম টিকিট কেটেও বার্থ না পাওয়ার এক অদ্ভুত অভিজ্ঞতার কথা জানিয়েছেন ঈশান নামে এক যাত্রী। তাঁর টিকিটে ‘এ১/৫৪’ নম্বর বার্থটি সংরক্ষিত ছিল। কিন্তু ট্রেনে উঠে তিনি দেখেন, ওই কামরাটিতে মোট ৫২টি বার্থ রয়েছে। ফলে ৫৪ নম্বর বার্থটি খুঁজে পাওয়া সম্ভব হয়নি। রাতের সফরে বসার বা শোয়ার কোনো জায়গা না পেয়ে চরম ভোগান্তির শিকার হন তিনি।

রাত পৌনে ১১টা নাগাদ এই পরিস্থিতির সম্মুখীন হয়ে ওই যাত্রী রেলের হেল্পলাইন নম্বর ১৩৯-এ অভিযোগ জানান। প্রমাণ হিসেবে তিনি নিজের টিকিটের স্ক্রিনশট সমাজমাধ্যমে শেয়ার করেছেন, যেখানে ‘এ১/৫৪’ বার্থটি কনফার্ম হিসেবে দেখাচ্ছে।

এই পোস্টের প্রেক্ষিতে ‘রেলওয়ে সেবা’-র পক্ষ থেকে জানানো হয়েছে যে, বিষয়টি সংশ্লিষ্ট আধিকারিকদের জানানো হয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে শোরগোল পড়ে গিয়েছে। যে বার্থের অস্তিত্বই নেই, সেখানে কীভাবে টিকিট বুকিং সম্ভব হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। অনেকে আবার নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরে জানিয়েছেন, আগে তাঁদের ক্ষেত্রেও টু-এসি কামরার টিকিট স্বয়ংক্রিয়ভাবে থ্রি-এসি কামরায় পরিবর্তিত হয়ে গিয়েছিল। রেলের এই প্রযুক্তিগত ত্রুটি নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভ বাড়ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *