অসুস্থ বিমান বসুর বাড়িতে মমতা! রাজনৈতিক সৌজন্যের বিরল দৃষ্টান্ত দেখে অবাক সবাই। – বর্তমান বাংলা

অসুস্থ বিমান বসুর বাড়িতে মমতা! রাজনৈতিক সৌজন্যের বিরল দৃষ্টান্ত দেখে অবাক সবাই। – বর্তমান বাংলা

বর্তমান ডেস্কঃ

নয়াদিল্লি ভ্রমণকালে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে। চিকিৎসকদের পরামর্শে তাঁর হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। সম্প্রতি এইমস থেকে সুস্থ হয়ে আলিমুদ্দিনের বাসস্থানে ফেরেন ৮৭ বছর বয়সী এই প্রবীণ সিপিএম নেতা। বিমান বসু ঘরে ফিরতেই সমস্ত রাজনৈতিক মতপার্থক্য সরিয়ে এক অভিনব সৌজন্যের নজির গড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রবীণ এই নেতার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করে একটি বিশেষ চিঠি পাঠিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর এই সুস্বাস্থ্য কামনার বার্তা ও চিঠিটি বিমান বসুর হাতে সরাসরি পৌঁছে দিতে বার্তাবাহক হিসেবে আলিমুদ্দিনে যান তৃণমূল নেতা কুণাল ঘোষ।

সুস্থ হয়ে বাড়ি ফিরলেও প্রবীণ বাম নেতার পরবর্তী জীবনযাত্রা নিয়ে বেশ চিন্তিত চিকিৎসকরা। দীর্ঘদিনের অনিয়মিত খাদ্যাভাস, ঘন ঘন লিকার চা পান এবং মাত্রাতিরিক্ত ধূমপানের অভ্যাসে রাশ টানা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক কাদা ছোড়াছুড়ির ঊর্ধ্বে গিয়ে মুখ্যমন্ত্রীর পাঠানো এই চিঠি কটাক্ষের রাজনীতিতে শুভাকাঙ্ক্ষার এক অনন্য বার্তা বহন করে। রাজনীতির আঙিনায় ভিন্ন মতাদর্শ থাকলেও বর্ষীয়ান নেতাদের প্রতি শ্রদ্ধা জানানোর এই ঘটনা রাজ্য রাজনীতিতে প্রশংসিত হচ্ছে। এখন দেখার বিষয়, পেসমেকার বসানোর পর চিকিৎসকদের কড়া বিধিনিষেধ মেনে প্রবীণ নেতা তাঁর দৈনন্দিন জীবনযাত্রায় পরিবর্তন আনেন কি না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *