অরূপ বিশ্বাসকে চরম আল্টিমেটাম, ১২টার মধ্যে না এলে সরাসরি আদালতে পুলিশ!

মেসি কাণ্ডের তদন্ত: অরূপ বিশ্বাসকে আজ বেলা ১২টার মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ পুলিশের

মেসি কাণ্ডের তদন্তে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ওপর চাপ বাড়াল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। সোমবার হাজিরা না দেওয়ায় তাঁকে মঙ্গলবার বেলা ১২টার মধ্যে থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সময়ের মধ্যে হাজিরা না দিলে তদন্তকারী আধিকারিকরা সরাসরি আদালতের দ্বারস্থ হবেন। অরূপ বিশ্বাস এ নিয়ে টানা তিনবার পুলিশের তলব এড়ালেন। কলকাতা হাইকোর্ট তাঁকে শর্তসাপেক্ষে রক্ষাকবচ প্রদান করার সময় তদন্তে পূর্ণ সহযোগিতার নির্দেশ দিয়েছিল, তবে বারবার হাজিরা এড়ানোর ফলে তিনি সেই শর্ত লঙ্ঘন করছেন বলে অভিযোগ পুলিশের। বর্তমানে প্রাক্তন মন্ত্রী কোথায় রয়েছেন, সে বিষয়েও কোনো স্পষ্ট তথ্য নেই।

এদিকে, এই হাইপ্রোফাইল মামলার তদন্ত থমকে যাওয়ায় ইভেন্টের অন্যতম উদ্যোক্তা শতদ্রু দত্ত হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন। অরূপ বিশ্বাসের রক্ষাকবচের বিরোধিতা করার পাশাপাশি, ঘটনার তদন্তে জুঁই বিশ্বাসকেও জিজ্ঞাসাবাদের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি। অরূপ বিশ্বাসের এই লাগাতার অনুপস্থিতির জেরে তদন্তের গতিপ্রকৃতি ও তাঁর ভূমিকা নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *