অভিষেকের রোষে সবং!
April 18, 2026
সবং-এ বিজেপি কর্মীর বিরুদ্ধে পোস্টার ছেঁড়া ও গৃহবধূকে মারধরের অভিযোগ, গ্রেপ্তার ১
পশ্চিম মেদিনীপুরের সবং বিধানসভা কেন্দ্রের হরিজন পল্লি এলাকায় বিজেপির পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে এক গৃহবধূকে মারধর ও হুমকির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে স্থানীয় বাসিন্দা সাথী ঘোড়াই কুইলার ছোট মেয়ে ভুলবশত একটি রাজনৈতিক পোস্টার ছিঁড়ে ফেললে বিজেপির কয়েকজন কর্মী তাঁর বাড়িতে চড়াও হন। অভিযোগ, ওই গৃহবধূকে তাঁর মেয়ের সামনেই হেনস্থা ও মারধর করা হয়। এই ঘটনায় সবং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ দায়েরের পর পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। ঘটনার প্রেক্ষিতে আটজন অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে বলে স্থানীয় বাসিন্দা অভিষেক জানিয়েছেন। পুরো বিষয়টি নিয়ে জেলা প্রশাসনের ওপর আস্থা প্রকাশ করেছেন অভিযোগকারী।