অবৈধ প্রেম, শ্বাশুড়ির মৃত্যু! সত্যি কি এই রহস্য?
প্রেমিকের সঙ্গে মিলে শ্বাশুড়িকে খুন, পুত্রবধূ গ্রেপ্তার
লখনউয়ের ইব্রাহিমগঞ্জ গ্রামে এক বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, শালিনী নামে এক পুত্রবধূ তার প্রেমিক ও ইরাক ফেরত ভাগ্নে করণের সঙ্গে ষড়যন্ত্র করে নিজের শ্বাশুড়ি শান্তি দেবীকে খুন করেছে। পারিবারিক সূত্র থেকে জানা গেছে, শ্বাশুড়ি শান্তি দেবী পুত্রবধূ শালিনীর বিবাহবহির্ভূত সম্পর্ক মেনে নিতে পারেননি, যা এই হত্যাকাণ্ডের মূল কারণ বলে মনে করা হচ্ছে।
শান্তি দেবীকে হত্যার পরিকল্পনা প্রথম ১০ দিন আগেই করা হয়েছিল। তখন চায়ে বিষ মিশিয়ে তাকে হত্যার চেষ্টা ব্যর্থ হয়। অবশেষে, গত ৫ এপ্রিল শালিনী খাবারের রুটিতে কীটনাশক মিশিয়ে দেয়। সেই বিষাক্ত রুটি খেয়ে শান্তি দেবী অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে এটিকে স্বাভাবিক মৃত্যু মনে করা হলেও, বাড়িতে উদ্ধার হওয়া একটি তিতকুটে রুটি রহস্যের জন্ম দেয়। জেরার মুখে শালিনী নিজের অপরাধ স্বীকার করে নেয়। এরপর পুলিশ মৃতদেহ কবর থেকে তুলে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ শালিনীকে গ্রেপ্তার করেছে, তবে তার সহযোগী ও প্রেমিক ভাগ্নে করণ এখনও পলাতক। পুলিশের একাধিক দল করণের সন্ধানে তল্লাশি চালাচ্ছে।