অতীত ভুলে নতুন জীবনে মহসিন, চমকে গেলেন ঊর্মিলা!

বলিউড অভিনেত্রী ঊর্মিলা মাতণ্ডকরের সঙ্গে আট বছরের দাম্পত্য জীবনের ইতি টানার পর এবার দ্বিতীয় বিয়ে করলেন কাশ্মীরি ব্যবসায়ী ও মডেল মহসিন আখতার মীর। রবিবার নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এক আবেগঘন বার্তার মাধ্যমে তিনি নিধা ভাট নামে এক তরুণীর সঙ্গে নতুন জীবন শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন। মহসিন জানিয়েছেন, সঠিক সময়ে নিধা তাঁর জীবনে আশীর্বাদ হিসেবে এসেছেন।

২০১৬ সালে ডিজাইনার মনীশ মালহোত্রার মাধ্যমে পরিচয়ের পর ঊর্মিলা ও মহসিনের বিয়ে হয়েছিল। চলতি বছরের শুরুতে তাঁদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়। বিচ্ছেদের পর ব্যক্তিগত জীবনের এই গুরুত্বপূর্ণ পরিবর্তনের ঘোষণা দিয়ে মহসিন তাঁর নতুন স্ত্রী নিধাকে অনুগামীদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন। একই সঙ্গে তিনি প্রয়াত ‘মৌজি’ নামের এক ব্যক্তির প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা প্রকাশ করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *