অগ্নিকাণ্ডের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, প্রাণ হারালেন ৪ যাত্রী!

মধ্যপ্রদেশের হেতমপুর ও ঘের স্টেশনের মাঝে চলন্ত ট্রেনে আগুন লাগার একটি ভিত্তিহীন গুজবের জেরে চারজন যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার উদয়পুর ইন্টারসিটি এক্সপ্রেসে এই গুজব ছড়ানোর পর আতঙ্কিত যাত্রীরা ট্রেন থেকে ঝাঁপ দিয়ে পাশের লাইনে নেমে পড়েন। ঠিক সেই সময়ে উলটো দিক থেকে দ্রুতগতিতে আসা পাতালকোট এক্সপ্রেসের নিচে চাপা পড়ে তিন মহিলা ও এক শিশুর মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে রেলের পদস্থ আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। ঠিক কী কারণে এবং কারা এই অগ্নিকাণ্ডের মিথ্যা গুজব ছড়িয়েছিল, তা খতিয়ে দেখতে রেল কর্তৃপক্ষ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *