অক্ষয় তৃতীয়া স্পেশাল পুরান পোলি!
অক্ষয় তৃতীয়ায় মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী পুরান পোলি: উৎসবের নতুন স্বাদ
অক্ষয় তৃতীয়ার পুণ্য তিথিতে নতুন সূচনার পাশাপাশি ভোজনরসিকদের জন্য থাকছে বিশেষ আয়োজন। এই উৎসবে মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী ও সুস্বাদু খাবার ‘পুরান পোলি’ এক দারুণ সংযোজন হতে পারে। মূলত গণেশ চতুর্থীতে প্রচলিত হলেও, বর্তমানে এই মিষ্টান্নটি দেশের বিভিন্ন প্রান্তে জনপ্রিয়তা লাভ করেছে। পুষ্টিকর ছোলার ডাল এবং গুড়ের সমন্বয়ে তৈরি এই সুস্বাদু খাবারটি দীর্ঘস্থায়ী হওয়ায় উৎসবের মরসুমে এটি আদর্শ।
পুরান পোলি তৈরির প্রধান কৌশল হলো সঠিক অনুপাতে ডালের পুর এবং ময়দার মণ্ড তৈরি করা। প্রথমে ময়দা, ঘি ও সামান্য নুন দিয়ে নরম করে মেখে ২০-২৫ মিনিট রেখে দিতে হয়। এরপর সেদ্ধ ছোলার ডাল মিহি করে পিষে তার সঙ্গে গুড়, চিনি ও এলাচ গুঁড়ো মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করা হয়। এই পুর ময়দার লেচির মধ্যে ভরে রুটির মতো বেলে তাওয়ায় ঘি দিয়ে হালকা আঁচে সেঁকে নিলেই প্রস্তুত হয় পুরান পোলি। সঠিক পদ্ধতিতে তৈরি করলে এই খাবারটি এয়ারটাইট কৌটোতে প্রায় ৬-৭ দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়।