WBCS অফিসারদের পদোন্নতিতে ঐতিহাসিক সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার

WBCS অফিসারদের পদোন্নতিতে ঐতিহাসিক সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার

রাজ্য সরকারি আধিকারিকদের জন্য বড়সড় পদোন্নতির ঘোষণা করল রাজ্য মন্ত্রিসভা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এখন থেকে WBCS অফিসাররা দুই বছর প্রবেশনারি পিরিয়ড এবং তিন বছর বিডিও হিসেবে দায়িত্ব পালনের পরেই মহকুমা শাসক (SDO) হওয়ার সুযোগ পাবেন। প্রশাসনিক কাজে গতি আনতে এবং WBCS ও WBPS ক্যাডারের মধ্যে সামঞ্জস্য বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

পাশাপাশি, বিভিন্ন দপ্তরের গ্রুপ ‘এ’ অফিসারদের পদোন্নতির পথ প্রশস্ত করতে একটি বিশেষ কমিটি গঠন করেছে সরকার। ইতিমধ্যে ৪৬টি দপ্তরকে চিহ্নিত করা হয়েছে, যাতে সমপর্যায়ের আধিকারিকরা নির্দিষ্ট সময় অন্তর উচ্চপদে আসীন হতে পারেন। এর ফলে দীর্ঘদিনের কর্মজট কাটিয়ে সরকারি কর্মীদের পেশাগত উন্নয়ন নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।

অন্যদিকে, ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে নির্বাচন কমিশন কর্তৃক সাসপেন্ড হওয়া সাতজন এআইআরও (AERO)-র পাশে দাঁড়িয়েছে রাজ্য। মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন যে তাঁদের চাকরি যাচ্ছে না, বরং তাঁদের জেলা স্তরের কাজে নিযুক্ত রাখা হবে। পদোন্নতির ক্ষেত্রেও তাঁদের সমান সুযোগ থাকবে। প্রশাসনিক জটিলতা কাটিয়ে স্বচ্ছতা আনাই এই নতুন সিদ্ধান্তের মূল লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *