অসুস্থ মেয়েকে নিয়ে মুখ খুললেন বরুণ ধাওয়ান, লারার বিরল রোগ নিয়ে আবেগঘন বার্তা বাবার

অসুস্থ মেয়েকে নিয়ে মুখ খুললেন বরুণ ধাওয়ান, লারার বিরল রোগ নিয়ে আবেগঘন বার্তা বাবার

বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান সম্প্রতি তাঁর দেড় বছর বয়সী কন্যা লারার বিরল শারীরিক সমস্যার কথা প্রকাশ্যে এনেছেন। শিশুটি ‘ডেভেলপমেন্টাল ডিসপ্লেসিয়া অফ দ্য হিপ’ বা ডিডিএইচ নামক রোগে আক্রান্ত ছিল, যার ফলে তার স্বাভাবিক হাঁটাচলা ও দৌড়ানোর ক্ষমতা বাধাগ্রস্ত হচ্ছিল। বরুণ জানান, এই রোগে নিতম্বের হাড় সকেট থেকে সরে যায় এবং এক পা অন্যটির চেয়ে ছোট হয়ে যায়। ভারতে এই রোগের উন্নত চিকিৎসা থাকলেও দীর্ঘ আড়াই মাস খুদেকে কঠিন ‘স্পাইকা কাস্ট’-এর মধ্যে থাকতে হয়েছে।

তবে স্বস্তির খবর এই যে লারার চিকিৎসার জন্য কোনো অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি। বিশেষ চিকিৎসা পদ্ধতির মাধ্যমে চিকিৎসকরা তার হিপ সঠিক অবস্থানে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন। অ্যানেস্থেসিয়ার ধকল এবং দীর্ঘ সময় কাস্ট পরে থাকার যন্ত্রণাদায়ক পর্যায় পার করে লারা এখন সুস্থতার পথে। মেয়ের এই লড়াইয়ের অভিজ্ঞতা নিয়ে বরুণ ভবিষ্যতে একটি বই লেখার ইচ্ছাও প্রকাশ করেছেন। ২০২১ সালে নাতাশা দালালকে বিয়ের পর ২০২৪ সালের জুনে তাঁদের কোল আলো করে আসে লারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *