খড়দহজুড়ে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার আতঙ্ক: উত্তপ্ত পাতুলিয়া – বর্তমান নিউজ

খড়দহজুড়ে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার আতঙ্ক: উত্তপ্ত পাতুলিয়া – বর্তমান নিউজ

শুক্রবার মধ্যরাতে নির্বাচন কমিশনের প্রকাশিত দ্বিতীয় দফার সাপ্লিমেন্টারি তালিকায় খড়দহ বিধানসভার পাতুলিয়া পঞ্চায়েতের ১৪৭ ও ১৬২ নম্বর বুথ থেকে ১৬৫ জন ভোটারের নাম বাদ পড়েছে। শনিবার সকালে এই খবর জানাজানি হতেই এলাকায় তীব্র চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কমিশনের ভুলের কারণে বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও অনেকের নাম তালিকায় ওঠেনি, যা তাঁদের ভোটাধিকার নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে।

ভুক্তভোগী ভোটারদের দাবি, নামের বানানে সামান্য ভুল বা যান্ত্রিক ত্রুটির অজুহাতে দীর্ঘদিনের বাসিন্দাদের নাম তালিকাভুক্ত করা হয়নি। মহম্মদ শাকিল নামক এক ভোটারের অভিযোগ, ১০৮ জনের নাম বিচারাধীন থাকলেও মাত্র কয়েকজনের নাম প্রকাশিত হয়েছে। প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার পরেও কেন এই হয়রানি, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রবল ক্ষোভ ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন খড়দহ বিধানসভার তৃণমূল প্রার্থী দেবদীপ পুরোহিত। তিনি সরাসরি নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দেগে একে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে অভিহিত করেছেন। ক্ষতিগ্রস্ত ভোটারদের পাশে দাঁড়িয়ে তিনি ঘোষণা করেছেন যে, বাদ পড়া নাগরিকদের নাম পুনরায় তালিকায় অন্তর্ভুক্ত করতে প্রয়োজনীয় যাবতীয় আইনি সহায়তা প্রদান করা হবে। রাজনৈতিক এই চাপানউতোরকে কেন্দ্র করে বর্তমানে খড়দহের পরিস্থিতি থমথমে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *