তৃণমূল ও বিজেপি গোপন আঁতাঁত করছে, বিস্ফোরক দাবি আইএসএফ প্রার্থী আরাবুল ইসলামের – বর্তমান নিউজ

মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপির মধ্যে গোপন সমঝোতা চলছে বলে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন ক্যানিং পূর্বের আইএসএফ প্রার্থী আরাবুল ইসলাম। তাঁর দাবি, ওয়াকফ সম্পত্তি এবং এসআইআর ইস্যুতে মুখ্যমন্ত্রী আদতে বিজেপির সঙ্গেই হাত মিলিয়ে কাজ করছেন। বামেদের দীর্ঘদিনের ‘বিজেমূল’ তত্ত্বের রেশ টেনেই এদিন তৃণমূলের প্রাক্তন এই নেতা শাসকদলের তীব্র সমালোচনা করেন।

আরাবুল ইসলামের মতে, বর্তমানে ক্যানিং পূর্বের ১-২ শতাংশ মুসলিম ভোটারও তৃণমূলকে সমর্থন করবেন না। তাঁর অভিযোগ, রাজ্যে মুসলিম ছাত্রছাত্রীরা ভালো ফল করলেও চাকরির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি ও আদর্শ কেবল তাঁর পরিবারের মধ্যেই সীমাবদ্ধ এবং এবারের নির্বাচনে মুসলিমরা শাসকদলের থেকে মুখ ফিরিয়ে নেবে বলেও তিনি দাবি করেন।

সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, রাজ্যসভায় এবার কোনো মুসলিম প্রতিনিধিকে পাঠানো হয়নি। মুখ্যমন্ত্রীর এমন সিদ্ধান্তে মুসলিম সমাজ ক্ষুব্ধ এবং তাঁরা এবার সচেতনভাবে ভোট দেবেন। ক্যানিংয়ের সন্ত্রাস মোকাবিলা করে নিজের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আরাবুল দাবি করেন, মুখ্যমন্ত্রী এখন কেবল হিন্দু ভোটব্যাংকের ওপর ভরসা করেই রাজনীতি করছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *