ডিজিটাল লেনদেনে নয়া সুরক্ষা বিধি, ১ এপ্রিল থেকে বাধ্যতামূলক হচ্ছে টু-ফ্যাক্টর অথেন্টিকেশন – বর্তমান নিউজ

ডিজিটাল লেনদেনে নয়া সুরক্ষা বিধি, ১ এপ্রিল থেকে বাধ্যতামূলক হচ্ছে টু-ফ্যাক্টর অথেন্টিকেশন – বর্তমান নিউজ

আগামী ১ এপ্রিল থেকে অনলাইন পেমেন্টের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন আনতে চলেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। সাইবার জালিয়াতি রুখতে এবং গ্রাহকদের তথ্য সুরক্ষিত রাখতে এখন থেকে ডিজিটাল লেনদেনে টু-ফ্যাক্টর অথেন্টিকেশন (2FA) বাধ্যতামূলক করা হচ্ছে। এর ফলে ওটিপি-র পাশাপাশি পিন, বায়োমেট্রিক যাচাই বা ভার্চুয়াল টোকেনের মতো অতিরিক্ত স্তরের নিরাপত্তা স্তর পেরিয়েই সম্পন্ন করা যাবে যেকোনো আর্থিক লেনদেন।

নতুন নিয়ম অনুযায়ী, শুধুমাত্র ওটিপি (OTP) ব্যবহার করে আর লেনদেন করা যাবে না। প্রতিটি পেমেন্টের জন্য গ্রাহককে অন্তত দুটি আলাদা যাচাইকরণ পদ্ধতি অনুসরণ করতে হবে। যেমন ওটিপি-র সাথে পিন প্রদান অথবা বায়োমেট্রিক শনাক্তকরণের সাথে ডিভাইস যাচাইকরণ। এই দ্বিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা দেশীয় এবং আন্তর্জাতিক—উভয় প্রকার অনলাইন কার্ড লেনদেনের ক্ষেত্রেই কার্যকর হবে বলে জানানো হয়েছে।

সাম্প্রতিক সময়ে ফিশিং এবং ওটিপি জালিয়াতির মাধ্যমে আর্থিক প্রতারণা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় এই কঠোর পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। আরবিআই-এর লক্ষ্য হলো ২০২৬ সালের অক্টোবরের মধ্যে সমস্ত আন্তর্জাতিক কার্ড-নট-প্রেজেন্ট লেনদেনকেও এই নিশ্ছিদ্র নিরাপত্তার আওতায় নিয়ে আসা। এই পদক্ষেপের ফলে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা আরও নির্ভরযোগ্য ও সুরক্ষিত হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *