WB SIR 2026: দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ কমিশনের, নাম যাচাই ও আপিলের পদ্ধতি জানুন – বর্তমান নিউজ

WB SIR 2026: দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ কমিশনের, নাম যাচাই ও আপিলের পদ্ধতি জানুন – বর্তমান নিউজ

পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার অংশ হিসেবে দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। শুক্রবার গভীর রাতে বুথভিত্তিক এই তালিকা কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। তবে এই তালিকায় ঠিক কতজনের নাম নতুন করে যুক্ত হয়েছে বা কতজনের নাম বাদ পড়েছে, সে বিষয়ে কমিশনের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো পরিসংখ্যান দেওয়া হয়নি। এর আগে প্রথম দফার তালিকা প্রকাশের সময়ও তথ্য গোপন রাখার অভিযোগে সমালোচনার মুখে পড়েছিল কমিশন।

কমিশন সূত্রে খবর, এনিউমারেশন পর্বের পর মৃত্যু, স্থানান্তর ও ডুপ্লিকেট এন্ট্রির কারণে প্রায় ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। বর্তমানে রাজ্যের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৭.০৮ কোটিতে। ভোটাররা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট বা ‘ECI Net’ অ্যাপের মাধ্যমে নিজেদের নাম যাচাই করতে পারবেন। পোর্টালে জেলা ও বিধানসভা কেন্দ্র নির্বাচন করে ‘Adjudication Supplementary List No. 2’ থেকে বর্তমান স্থিতি জানা যাবে। প্রযুক্তিগত ত্রুটির কারণে কিছু ক্ষেত্রে তথ্যে প্রবেশে সমস্যা হলেও দ্রুত তা সমাধানের চেষ্টা চলছে।

যাঁদের নাম বাদ পড়েছে, তাঁরা অবসরপ্রাপ্ত বিচারকদের নিয়ে গঠিত ট্রাইব্যুনালের কাছে অনলাইন বা অফলাইনে আপিল করতে পারবেন। গত ২৩ মার্চ প্রকাশিত তালিকায় নাম না থাকলে ৬ এপ্রিল পর্যন্ত এবং ২৭ মার্চের তালিকায় নাম না থাকলে ১১ এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে। জেলাশাসক বা মহকুমাশাসকের অফিসে সরাসরি গিয়েও নথি জমা দেওয়া সম্ভব। আগামী ২৩ ও ২৯ এপ্রিল রাজ্যে দুই দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে, যার প্রস্তুতিতে বর্তমানে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *