নির্বাচন কমিশনের সংশোধিত তালিকা থেকে বাদ প্রাক্তন সাংসদ তরুণ মণ্ডলের নাম – বর্তমান নিউজ

নির্বাচন কমিশনের সংশোধিত তালিকা থেকে বাদ প্রাক্তন সাংসদ তরুণ মণ্ডলের নাম – বর্তমান নিউজ

রাজ্যের প্রাক্তন সাংসদ তথা এসইউসিআই (কমিউনিস্ট) নেতা ডা. তরুণ মণ্ডলের নাম নির্বাচন কমিশনের দ্বিতীয় দফার সংশোধিত তালিকা থেকে বাদ পড়েছে। প্রাথমিক খসড়া তালিকায় তাঁর এবং তাঁর স্ত্রী মহুয়া মণ্ডলের নাম ‘বিচারাধীন’ হিসেবে রাখা হয়েছিল। প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে শুনানিতে অংশ নেওয়া সত্ত্বেও শুক্রবার প্রকাশিত চূড়ান্ত তালিকায় তাঁদের নাম না থাকায় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

২০০৯ সালে জয়নগর লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত এই প্রাক্তন সাংসদ বর্তমানে হাওড়ার বাসিন্দা। দক্ষিণ হাওড়া বিধানসভার ২৭৯ নম্বর বুথে তাঁর নাম অন্তর্ভুক্ত ছিল। নাম বাতিলের খবর পেয়ে তিনি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে দেখা করেন। তরুণ বাবুর দাবি, প্রাক্তন সাংসদ ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মী হওয়া সত্ত্বেও যথাযথ নথিপত্র থাকা সত্ত্বেও তাঁর নাম বাদ দেওয়া হয়েছে।

এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তরুণ মণ্ডল জানান, বিষয়টি নিয়ে তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দেবেন। নির্বাচন কমিশন জানিয়েছে, এই সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত ট্রাইবুনাল গ্রহণ করবে। একজন প্রাক্তন জনপ্রতিনিধির নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ায় সাধারণ মানুষের নাগরিক অধিকার নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *