কোহলির রানের খিদে ও ফিটনেসে মুগ্ধ কোচ ফ্লাওয়ার, অনুশীলনে ফিরেছেন হ্যাজলউড – বর্তমান নিউজ

কোহলির রানের খিদে ও ফিটনেসে মুগ্ধ কোচ ফ্লাওয়ার, অনুশীলনে ফিরেছেন হ্যাজলউড – বর্তমান নিউজ

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএল অভিযান শুরুর আগে বিরাট কোহলির প্রশংসায় পঞ্চমুখ কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। রজত পাতিদারের নেতৃত্বে গতবারের চ্যাম্পিয়নরা এবারও ব্যাটিংয়ে বিরাটের ওপরই প্রধান ভরসা রাখছে। কোহলির অদম্য রানের খিদে এবং তরুণদের টেক্কা দেওয়ার মতো ফিটনেসকে দলের বড় সম্পদ হিসেবে উল্লেখ করেছেন কোচ। ফ্লাওয়ারের মতে, বিরাটের দীর্ঘ অভিজ্ঞতা মাঠের কৌশলে আরসিবি-কে বাড়তি সুবিধা দেবে।

অন্যদিকে, চোট সারিয়ে বেঙ্গালুরু শিবিরে যোগ দিয়েছেন অস্ট্রেলীয় পেসার জস হ্যাজলউড। শুক্রবার দলের সঙ্গে অনুশীলনে নামলেও প্রথম দিকের ম্যাচগুলোতে তাঁর অংশগ্রহণ নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। ফ্র্যাঞ্চাইজির চিকিৎসক ও ফিজিওরা তাঁর শারীরিক অবস্থার ওপর কড়া নজর রাখছেন। দ্রুত ম্যাচ ফিটনেস ফিরে পেতে হ্যাজলউডকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে কোচ জানিয়েছেন।

আইপিএলের বিতর্কিত ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম নিয়ে নিজের ইতিবাচক অবস্থান পরিষ্কার করেছেন ফ্লাওয়ার। রোহিত শর্মা বা শুভমন গিলের মতো ক্রিকেটাররা এই নিয়মের বিরোধিতা করলেও ফ্লাওয়ার একে কোচদের জন্য সহায়ক বলে মনে করেন। তাঁর মতে, এই নিয়ম দলের ব্যাটিং ও বোলিংয়ের ভারসাম্য রক্ষা করতে এবং অফ-ফর্মে থাকা খেলোয়াড়দের খামতি ঢাকতে কার্যকর ভূমিকা পালন করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *