দিল্লি বিমানবন্দরে ইন্ডিগো বিমানের জরুরি অবতরণ, অল্পের জন্য রক্ষা পেলেন ১৬১ যাত্রী – বর্তমান নিউজ

দিল্লি বিমানবন্দরে ইন্ডিগো বিমানের জরুরি অবতরণ, অল্পের জন্য রক্ষা পেলেন ১৬১ যাত্রী – বর্তমান নিউজ

বিশাখাপত্তনম থেকে দিল্লিগামী ইন্ডিগোর একটি বিমানে যান্ত্রিক ত্রুটির আশঙ্কায় দিল্লি বিমানবন্দরে ‘ফুল এমার্জেন্সি’ বা পূর্ণ জরুরি অবস্থা জারি করা হয়। মাঝআকাশে উড্ডয়নের কিছু পরেই বিমানের ইঞ্জিনে গোলযোগের সন্দেহ দেখা দেয়। পরিস্থিতি বিবেচনা করে তড়িঘড়ি বিমানবন্দর কর্তৃপক্ষকে সতর্ক করেন পাইলট।

যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে রানওয়ে খালি করার পাশাপাশি দমকল ও অ্যাম্বুল্যান্সসহ সমস্ত জরুরি পরিষেবা প্রস্তুত রাখা হয়। বিমানবন্দরের প্রোটোকল মেনে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে কর্তৃপক্ষ। এই উত্তেজনাকর পরিস্থিতির জেরে বিমানবন্দরের স্বাভাবিক বিমান চলাচলে সাময়িক প্রভাব পড়ে।

শেষ পর্যন্ত পাইলটের দক্ষতায় বেলা ১১টা নাগাদ বিমানটি নিরাপদে রানওয়েতে অবতরণ করে। বিমানে থাকা ১৬১ জন যাত্রীকে সুরক্ষিতভাবে বের করে আনা হয়েছে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, ইঞ্জিন বিকল হওয়ার আশঙ্কাতেই এই জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছিল। ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *